৮ মে ২০২৬

হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল : পরিবেশ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল : পরিবেশ উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক:  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল। কেননা আমরা কেউই মন খুলে কথা বলতে পারতাম না। নিজের মতো করে চিন্তা করতে পারতাম না। তাই আওয়ামী লীগের সময়কালে আমার কাছে দেশটাকে একটা জেলখানা মনে হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করেন। পরিবেশ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যখন তাদের বন্ধুদের মরতে দেখল তখন তারা একেবারে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে গেছে এই শক্তিটাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।আর যে দেশটা আমরা গড়তে চাই সেটা গড়তে হলে নিঃস্বার্থ, আত্মত্যাগের জায়গা থেকেই দেশটা গড়তে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর তার শাসনামলের নিষ্ঠুরতার একটা অংশ। আমি যখন জেলে থাকা মানুষের কষ্টের কথা শুনলাম, তাদের কষ্ট কোনো অংশে আয়নাঘরে থাকা মানুষের কষ্টের চেয়ে কম মনে হয়নি। অভ্যুত্থানের সময়ে যারা জেলে গিয়েছেন তাদের কষ্টের কথা শুনেছি।তাদের নামের তালিকা যেমন থাকা দরকার তাদের কষ্টের বর্ণনা ও কিন্তু আমাদের সংরক্ষণ করা দরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি