৬ মে ২০২৬

হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

বাংলাপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। শেখ হাসিনাসহ তিনজনের এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি