৫ মে ২০২৬

‘হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দেখানো’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২১ এএম
‘হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দেখানো’

বাংলাপ্রেস ডেস্ক:   গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই, তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো। 

সোমবার (১৭ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই, তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো। শেখ হাসিনার অপরাধের একমাত্র শাস্তি দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করা। শুধু রায় ঘোষণা নয়, রায় কার্যকর করতে হবে।’ 

উল্লেখ্য যে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজকে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি