৮ মে ২০২৬

হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। খবর আলজাজিরার। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এর আগে হাসান নাসরাল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, ‘সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি