হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হাসান আরিফ (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা) চলে যাওয়ার যে শূন্যতা সেটা সহজে পূরণ হওয়ার নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তিনি শুধু স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রে উত্তরণের যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি বিশেষ করে আমার একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এই উপদেষ্টার মৃত্যুতে চলমান সংস্কার কার্যক্রমে কোন প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম চলছে, চলবে, বেশি সমস্যা হবে না।
উল্লেখ্য, বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি