৬ মে ২০২৬

হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে মারা গেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক অঙ্গনে। প্রধান উপদেষ্টার শোক উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন শীর্ষ আইনজীবী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সদস্য ছিলেন।’ প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন। অন্য উপদেষ্টাদের শোক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভূমি উপদেষ্টার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, অর্থ মন্ত্র্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বাস্থ্য নূরজাহান বেগম। বিভিন্ন দলের শোক উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তার মৃতুতে সংস্কার কার্যক্রম বন্ধ হবে না। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘তার মৃত্যুতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুতে সংস্কার কাজ বাধাগ্রস্ত হবে না।’ উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘হাসান আরিফ ছিলেন একজন মেধাবী আইনজীবী। তিনি একজন আদর্শবান মানুষ হিসেবেই সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ এক আলোকিত সন্তানকে হারালো।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি