৪ মে ২০২৬

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপের মুখে রণবীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপের মুখে রণবীর

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউড সুপারস্টার রণবীরের বয়স এখন ৪০। আর সারাঅর্জুনের বয়স মাত্র ২০। অথচ শুটিংয়ে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। 

হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মুখ খুললেন অভিনেতা রণীবর কাপুর। ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!’

এমন কাটাক্ষের জবাবে রণবীর বলেন, ‘ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন একসময়। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তাছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি