৪ মে ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৩৮ এএম
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। এছাড়া গত এক দিনে ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩১৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

 

মৃত্যুর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। অন্যদিকে সন্দেহভাজন বা উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৪। হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ জন।


গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ জন হাসপাতাল ছেড়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি