৪ মে ২০২৬

হামাসের অর্থদাতাকে হত্যার দাবি ইসরাইলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ এএম
হামাসের অর্থদাতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে একের পর এক হামলা করছে ইসরাইল।

বাংলাপ্রেস ডেস্ক:   ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে এক হামলায় হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যার দাবি করেছে। তাদের দাবি, নিহত ওই ব্যক্তি গোষ্ঠীটির নানাবিধ কর্মকাণ্ডের জন্য অর্থায়নের সাথে সরাসরি জড়িত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শিন বেত গোয়েন্দা সংস্থার নির্দেশনায় চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়ালিদ মুহাম্মদ দিব নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়। 

ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ, ওয়ালিদ মুহাম্মদ দিব অধিকৃত পশ্চিম তীর, লেবানন এবং অন্যান্য অঞ্চলে হামাসের নেটওয়ার্কগুলোতে অর্থ স্থানান্তরের জন্য দায়ী ছিলেন। এর পাশাপাশি তিনি নতুন সদস্য নিয়োগের কাজেও লিপ্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। 

তবে ইসরাইলি বাহিনীর এই দাবি এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি