হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল ৫০০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:১১ এএম
হাম ও হামের উপসর্গে আজও ১৩ শিশু মারা গেছেন।
বাংলাপ্রেস ডেস্ক: হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু বাড়ি ফিরেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি