হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার সকাল ৮টো থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৯৮ জন।
গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি