হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:১৫ এএম
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১৫ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। এই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারাদেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি