৪ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।


বুলেটিনে আরোও বলা হয়, এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর লক্ষণ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।

হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ঢাকায় ১০ জন , বরিশালে ৫ জন এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুইজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছেন। অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬৪ জনের এবং ঢাকায় এ সংখ্যা ৫৮ জন।

সর্বশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।

একদিনে সবচেয়ে বেশি ২৬১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১২৬ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।


গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৮০১ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি