৫ মে ২০২৬

হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম

বাংলাপ্রেস ডেস্ক : শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কনডম বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নামকরা হাইস্কুল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বসে। ২ ঘণ্টা ধরে আলোচনার পর সিদ্ধান্ত হয় স্কুলের শিক্ষার্থীদেরকে জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে এবং জন্মনিরোধক বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য কনডমসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।

সাম্প্রতিক সময়ে স্কুল শিক্ষার্থীদের কম বয়সে গর্ভবতী হওয়া ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ম্যাসাচুসেটসের স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিন স্কুলটি হচ্ছে রাজ্যের চতুর্থ বৃহৎ স্কুল। চলতি বছর শুধু এই স্কুলের ৫৭ জন কিশোরী শিক্ষার্থী গর্ভবতী হয়েছে। একই স্কুলের ২১ জন শিক্ষার্থী শুধু গত সেপ্টেম্বর মাসে স্থানীয় হাসপাতালে যৌন বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের সাথে আলোচনা করেই স্কুল কর্তৃপক্ষ যৌন বিষয়ক শিক্ষা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানে একজন কিশোরী শিক্ষার্থী মা বক্তব্য রাখে।

ডেসটিনি ডেভিস নামের ওই শিক্ষার্থী জানান কিভাবে অসাবধানতার কারণে তাকে ১৫ বছর বয়সে মা হয়ে যেতে হয়েছে। এবং এর কারণে তার জীবন কিভাবে বদলে গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি