৫ মে ২০২৬

হাইজেনিক টয়লেটের দাবি মেহজাবিনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাইজেনিক টয়লেটের দাবি মেহজাবিনের

বাংলাপ্রেস ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে একজন অভিনেতা বা অভিনেত্রীর রাত কিংবা দিনের অনেকটা সময় শুটিং সেটে কাটাতে হয়। অনেক সময় আউটডোর শুটিংয়ের জন্য দূর-দূরান্তেও যেতে হয়।

অন্যান্য পেশার নারীদের মতো অভিনয় জগতের নারীদেরও বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিয়মিত, যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। ফলে দেখা যায়, ব্যবহার উপযোগী টয়লেট না থাকার কারণে টয়লেটে যেতে হবে এই আশঙ্কায় অভিনেত্রীরা শুটিংয়ে থাকাকালে খুব একটা পানি পান করেন না, করলেও তার পরিমাণ থাকে খুবই অল্প। এছাড়া টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করলেও, তা চেপে রাখেন। এতে করে প্রয়োজনীয় পানি পান না করা বা দীর্ঘক্ষণ টয়লেটে যেতে না পারার কারণে, তাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন ভয়াবহ ইউটিআই রোগে।

জীবাণুঘটিত রোগগুলোর মধ্যে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন (ইউটিআই) অন্যতম। এই প্রদাহ থেকে ক্রণিক রেনাল ফেইলিওর বা ধীরগতিতে কিডনি অকেজো হতে পারে। যার শেষ পরিণতি হিসেবে হতে পারে মরণব্যাধি ক্যান্সার। ২০১৬-২০১৭ সালে নগরীতে ২০০ জনের ওপর এক গবেষণা জরিপে দেখা যায়, ঢাকা শহরে ৮০ শতাংশ নারী ঘর থেকে বের হওয়ার সময় পানি খান না। কারণ এই শহরে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট না থাকায় পানি খেলে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রেলস্টেশন, বাস কাউন্টার, হাসপাতাল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্ষেত্রেই নারীবান্ধব টয়লেট খুব একটা দেখা যায় না। কাজের প্রয়োজনে কিংবা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া রাজধানীর বিভিন্ন স্থান যেমন নিউমার্কেট এলাকা, মগবাজার এলাকা, বিভিন্ন উদ্যান, জাতীয় অনেক দর্শনীয় এলাকার মতো জায়গাগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে নারীদের প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনকি কোন কোন জায়গায় তো টয়লেটই থাকে না।

নারীরা ঘরের বাইরে, অফিসে, বাজারে যখন নানাবিধ কাজে অংশগ্রহণ করে তখন টয়লেটে যাতে না যেতে হয় তার জন্য অনেকে প্রয়োজনীয় পানি পান করা থেকে বিরত থাকে। যা থেকে নারীদের ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন), কিডনির সমস্যাসহ নানাবিধ স্বাস্থ্যগত ঝুঁকি। গড়ে প্রতি ১০ জন নারীর মধ্যে ৫ জন নারী ইউটিআই রোগে ভুগেন জানা গেছে। সারাদিন টয়লেট চেপে রাখায় তাদের ইউটিআই রোগে ভোগার আশঙ্কা বেড়ে যায়। সম্প্রতি ইউনিসেফ পরিচালিত এক গবেষণা থেকে দেখা যায়, গ্রামাঞ্চলের অনেক মানুষ অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের কারণে বিভিন্ন রোগে ভুগেন। এতে আরও বলা হয়েছে, পয়ঃব্যবস্থাপনা একটি শক্তিশালী অর্থনীতি, স্বাস্থের উন্নতি, নিরাপত্তা ও মর্যাদা বিশেষ করে নারীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সু-স্বাস্থ্যের জন্য কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবস্থা অত্যন্ত জরুরি।

ইউটিআই-এর ব্যাপকতা এবং ভয়াবহতা বিষয়ে আমাদের দেশে এর আগে তেমন কোন উল্লেখযোগ্য সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়নি। সম্প্রতি হারপিক #HarpicAgainstUTI শিরোনামে একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে, যার লক্ষ্যই হলো UTI বিষয়ে সচেতনতা তৈরি করা এবং দেশে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা।

অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে ইউটিআই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নারীদেরই বেশি থাকে, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হতে পারে। অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত নারীসহ দেশের সর্বস্তরের নারীদের নিত্য-দিনের সমস্যা স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব টয়লেটের অভাব থেকে সৃষ্ট ভয়াবহ রোগ ইউটিআই থেকে রক্ষা পেতে অভিনেত্রী মেহজাবিন দাবি জানিয়েছেন স্বাস্থ্যসম্মত টয়লেটের।

হারপিক-এর ডিজিটাল #HarpicAgainstUTI ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেহজাবিন বলেন, প্রতিদিন আমরা যে সমস্যার সম্মুখীন হই, তা হলো একটি স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। বাসার বাইরের নোংরা টয়লেট ব্যবহারে হতে পারে ইউটিআই বা ইউরিন ইনফেকশন। আসুন, আমরা সকলে ইউটিআই বিষয়ে সচেতন হই। সেইসঙ্গে স্বাস্থ্যসম্মত টয়লেটের দাবি জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি