৬ মে ২০২৬

হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, কোভিড-১৯ রোগ উপশমে কার্যকর হতে পারে, ডনাল্ড ট্রাম্প এর এই উক্তির পর এ বিষয়টি বেশ আলোচনায় আসে। তবে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহার কতটা ফলপ্রসূ তা নিয়ে বিভিন্ন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সন্দীহান ছিল।

করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের।

তবে এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দিয়েছিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছিল।

যার ফলশ্রুতিতে, এ ওষুধ প্রয়োগে কোভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

গেব্রিয়েসুস বলেন, কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি