৯ মে ২০২৬

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকে চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) ও তাদের তিন সন্তান- তামিম (২২), রোকন (১৪) ও আয়েশা (১)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, রিপন পেশায় রিকশাচালক। পরিবারসহ তিনি সূত্রাপুরের কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। রাতে হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি