৫ মে ২০২৬

গুরুতর অসুস্থ হুমায়ূন সাধু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গুরুতর অসুস্থ হুমায়ূন সাধু

বাংলাপ্রেস ডেস্ক: অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেতা। বৃহস্পতিবার দুপুরে হুমায়ূন সাধুর বড় বোন ফরিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে মাকে দেখতে চট্টগ্রামে যায় হুমায়ূন সাধু। এরপর প্রথমে খুব জ্বর ছিল। জ্বর না কমায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। ফরিদা আক্তার বলেন, তুলনামূলক এখন ভালো আছে সাধু। উঠে বসতে পারছে। দুই-একটা কথা বলার চেষ্টা করছে, তবে একদম স্পষ্ট না। শরীরে অনেক জ্বর থাকলেও আজকে জ্বর নেই। বিকেলে এম আর আই পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন। তবে চিকিৎসক জানিয়েছেন, সাধু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজ অঙ্গনে পা রাখেন হুমায়ূন সাধু। এ পরিচালকের ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ের পথচলা শুরু। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাধু। পাশাপাশি নাটক নির্মাণ করেও প্রশংসা কুড়িয়েছেন সাধু।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি