গুম প্রতিরোধ বিলের বিরোধিতা করে ওয়াকআউট বিরোধীদলের
বাংলা প্রেস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদল।
এদিন অধিবেশনের একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ এর ওপর আলোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান। পরে স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে ওয়াকআউটের ঘোষণা দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি