৮ মে ২০২৬

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরানো নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ডিএমপি গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, দুপুরের দিকে পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছে। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের কল করে অভিযোগও জানিয়েছেন। মরদেহ এখন ঘটনাস্থলে আছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের এক কর্মকর্তা জানান, একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে তিনি বলেছেন- ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি শান্তি চান।’ বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি