৫ মে ২০২৬

গুজবে নির্মিত নাটকের নাম ‌‘হুজুরের থানকুনি পাতা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গুজবে নির্মিত নাটকের নাম ‌‘হুজুরের থানকুনি পাতা’

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে রয়েছে মানুষ। সম্প্রতি গুজব উঠে এই ভাইরাস ঠেকাতে হলে ‘ফজরের নামাজের আগে তিনটা থানকুনি পাতা চিবিয়ে খেলে মুক্তি মিলবে’। দেশের বিভিন্ন স্থানে অনেকে থানকুনি পাতা খেতে শুরু করেন। শুধু তাই নয় অনেক বাজারেও শেষ হয়ে যায় থানকুনি পাতা। যে যার মতো করে কিনে নিয়েছে। এবার সেই গুজবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক। আর এই নাটকের নাম দেয়া হয়েছে ‘হুজুরের থানকুনি পাতা’। এটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার।

এ নাটকের হুজুরের চরিত্রে অভিনয় করেছেন কাদের হেলাল। এছাড়াও নাটকটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন হেদায়েত নান্নু, পরিমনি, গণেশ পারভেজ, বিটলু শামীম, ডলার সোহাগ, ফারহান, তোফাসহ অনেকে।

মেট্রো টিভি’র ব্যানারে নির্মিত ‘হুজুরের থানকুনি পাতা’ নাটকটি এরই মধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি