গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে। নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।
বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি