৪ মে ২০২৬

গর্ভপাত আইনের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিলেন অ্যালিসা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গর্ভপাত আইনের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিলেন অ্যালিসা

বিনোদন ডেস্ক: এবার গর্ভপাত আইনের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিলেন মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো। জর্জিয়ায় নতুন গর্ভপাত আইনের বিরুদ্ধে তার এই ধর্মঘট। মহিলারা তাদের নিজের দেহের ওপর আইনি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা গর্ভবতী হওয়ার ঝুঁকি নিতে পারে না। সোশ্যাল মিডিয়াতে এক টুইট বার্তার মাধ্যমে এমনটিই জানিয়েছেন মিলানো।

জর্জিয়াতে গর্ভপাতের উপর কড়াকড়ি করে আইন চালু করার প্রস্তাব করেন। এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর অ্যালিসা যে অবস্থান নিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে। টুইটারে চালু হয়েছে ‘হ্যাশ ট্যাগ সেক্স স্টাইক’।

জর্জিয়ার গভর্নর মঙ্গলবার গর্ভপাত বিরোধী ‘হার্টবিট’ আইন স্বাক্ষর করেছেন। আর তা কার্যকর হওয়ার কথা রয়েছে আগামী বছর অর্থাত্‍ ১ জানুয়ারি থেকে। আইনটিতে বলা হয়েছে, মানব ভ্রুণের হৃদযন্ত্রের আওয়াজ (হার্টবিট) পাওয়া যাওয়া মাত্রই সেটিকে আর গর্ভপাত করে মেরে ফেলা যাবে না। সাধারণত গর্ভধারণের প্রায় ৬ সপ্তাহের মাথায় ভ্রুণের হার্টবিট অনুভব করা যায়। সেই সময়ের মধ্যে বহু মহিলাই বুঝতে পারে না তারা গর্ভবতী কিনা। গর্ভকালীন অসুস্থতা সাধারণত শুরু হয় ৯ সপ্তাহ থেকে।

যদিও একদিকে এমন বিতর্ক-সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে, অন্যদিকে সরকারের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাও হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি