১০ মে ২০২৬

গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় গরু চুরি করার চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক গরু চোরের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে। জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি