৫ মে ২০২৬

গ্রেপ্তার হলেন অভিনেত্রী সায়নী ঘোষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গ্রেপ্তার হলেন অভিনেত্রী সায়নী ঘোষ

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেপ্তার করা হয় তাকে।

সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন তিনি। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, রাজনৈতিক নির্দেশেই এই গ্রেপ্তার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, ভোটের প্রচার শেষে ফেরার পথে চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশে সায়নী ‘খেলা হবে’ স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটূক্তি করে মন্তব্যও করেন। পাশাপাশি তার গাড়ি একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তারের জন্য পুলিশ যায় পোলো হোটেলে। সেখানেই ছিলেন সায়নীসহ তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিশ দাবি করেন তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ।

আজ রোববার সকালে আগরতলা পূর্ব থানায় নিজেই যান সায়নী। তার সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব। থানায় সারা দিন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর পর বিকেলে আগরতলা পূর্ব থানার পুলিশ সায়নী ঘোষকে গ্রেপ্তার করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি