৫ মে ২০২৬

গ্রেফতারের পর কারাগারে সঙ্গীত পরিচালক শওকত ইমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গ্রেফতারের পর কারাগারে সঙ্গীত পরিচালক শওকত ইমন
বাংলাপ্রেস ডেস্ক: স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করেছে রাজধানীর রমনা থানা পুলিশ। শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। রমনা থানার পরিদর্শক (অপারেশন্স) মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমনকে শুক্রবার রাতে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়ে শওকত আলী ইমন কারাগারে ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি