৫ মে ২০২৬

গ্রীসের নতুন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গ্রীসের নতুন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

বিদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেলিফোনে গ্রীসের নতুন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন এবং দেশটির সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।

হোয়াইট হাউস জানায়, ‘এ দুই নেতা তাদের পারস্পরিক স্বার্থে একত্রে কাজ করার এবং যুক্তরাষ্ট্র ও গ্রীসের মধ্যে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নারী মুখপাত্র পৃথকভাবে গ্রীসকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম হিসেবে অভিহিত করে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে মিটসোটাকিসের সঙ্গে কাজ করতে চায়।

হার্ভাডে পড়ালেখা করা মিটসোটাকিসের নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেসি পার্টি রোববার অনুষ্ঠিত গ্রীসের নির্বাচনে জয়লাভ করে। আর এই নির্বাচনের মধ্যদিয়ে দেশটির বামপন্থী নেতা আলেক্সিস সাইপ্রাসের চার বছরের শাসনের অবসান ঘটলো এবং দেশটি অর্থনৈতিক সংকট থেকে বেরিয়া আসা শুরু করলো। কেননা, মিটসোটাকিস মুক্ত বাজার অর্থনীতিপন্থী নেতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি