৪ মে ২০২৬

গ্রীসে দুই বাংলা স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গ্রীসে দুই বাংলা স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই
জাকির হোসেন সুমন ইতালি থেকে: গ্রীসের এথেন্সে দুই বাংলা স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন পাঠ্যপুস্তক। বাংলাদেশ দোয়েল একাডেমি এবং বাংলা-গ্রিক এডুকেশন সেন্টার উক্ত দুই বাংলা স্কুলের শিক্ষার্থীদের হাতে পৌঁছান নতুন পাঠ্যপুস্তক। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এথেন্সের দুটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের বাংলা পাঠ্য পুস্তক তুলে দেন। পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিশুরা তাদের আনন্দ প্রকাশ করে। এছাড়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। পাঠ্যপুস্তক হস্তান্তরকালে রাষ্ট্রদূত এই করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার্থীদের নিজ নিজ পাঠে মনোনিবেশ করতে উৎসাহ দেন এবং দ্রুত করোনা মহামারী থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় দুটি স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ করোনা মহামারীর মধ্যেও দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে পাঠ্যপুস্তক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গ্রীসের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসে যথাযথ কর্তৃপক্ষ এথেন্সে পাঠ্যপুস্তক প্রেরণ করতে পারেনি। বিকল্প ব্যবস্থায় শেষপর্যন্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি