৪ মে ২০২৬

গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিল বিদ্যুৎ বিভাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিল বিদ্যুৎ বিভাগ

বাংলাপ্রেস ডেস্ক:   লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল, ঠিক সেই সময় দেশজুড়ে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে কমেছে বিদ্যুতের চাহিদা। এর ফলে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত জানিয়েছে বিভাগটি।

জানা গেছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি