৭ মে ২০২৬

গৌরীপুরে ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ৭ মার্চ উপলক্ষে প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চিত্রাংকন ও ভাষণে বিজয়ীরা হলো- চিত্রাংকন ক গ্রুপে- ১ম অর্পিতা তাহারাত ইমু, ২য় আরশিয়া নাজাফাত শিমু, খ গ্রুপ- সুজানা রহমান নাবা, ২য় সেজুথী আক্তার, ৩য় ইসরাত জাহান ত্বহা। ভাষণে ক গ্রুপে ১ম মাহজাবীন ফেরদৌস অপ্সরা, ২য় ফাহিম শাহরিয়ার, ৩য় নাজিরুল আমিন, খ গ্রুপে- ১ম মাহাদী হাসান জীম, ২য় নুসরাত জাহান লামিয়া ও ৩য় মহিন উর রশিদ।   বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি