৫ মে ২০২৬

গৌরীপুরে নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা, স্ত্রী-সন্তান গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা, স্ত্রী-সন্তান গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুরে স্ত্রী ও সন্তানের নির্যাতনে ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধা আত্মাহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৩জুন ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পুত্র মোঃ আজিজুল হক জানান, তার বাবা ইদ্রিস আলীকে তার মা সাফিয়া খাতুন (৫০), তার ভাই আলামিন (২৪) ও বোন বৃষ্টি আক্তার (১৮) শারীরিকভাবে নির্যাতন করতো। ওদের নির্যাতনের কারণে তার বাবা নিজে রান্না করে পৃথকভাবে জীবনযাপন করে আসছিলো। গত ৩১তারিখেও বয়োবৃদ্ধ ইদ্রিস আলীর ওপর ওরা নির্যাতন চালায়। গলায় ফাঁস বা বিষ খেয়ে আত্মহত্যার কথাও বলে। এসব নির্যাতন-নিপীড়নের কারণে মঙ্গলবার গভীররাতে নিজঘরে আত্মহত্যা করে।

এ ঘটনায় মোঃ আজিজুল হক বাদী হয়ে তার মা, ভাই ও বোনকে আসামী করে মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী, একপুত্র ও কন্যাসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি