গৌরীপুরে কলতাপাড়ায় আন্দোলনে নিহত তিন ছাত্রের স্মরণে স্মৃতিফলক উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হুমায়ুন কবির,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় জুলাই মাসের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তিন শহীদ ছাত্রের স্মরণে নির্মিত স্মৃতিফলকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন- উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান (২০), রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব (২০)ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২১) ।
শনিবার, ১২ জুলাই বেলা ১১টায় এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব বাবু সুজিত দাস, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা বদরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাধারন সম্পাদক শেখ বিপ্লবসহ শহীদ পরিবারের সদস্যরা, সাংবাদিক, ছাত্র-জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্থানীয়দের মতে, কলতাপাড়ায় এই আন্দোলনের ঘটনা গৌরীপুরের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এই স্মৃতিফলক ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তচিন্তা, অধিকার আদায়ের চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব স্মরণ করিয়ে দেবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি