গৌরীপুরে ইমরান সীড বীজ ধান রোপন করে কৃষক প্রতারিত ক্ষতিপূরণ দাবী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৩১অক্টোবর ( বৃহস্প্রতিবার) ইমরান সীডস্ বীজধান ব্রি ধান ১০৩ রোপন করে কৃষক প্রতারিত, ক্ষতিপূরণ দাবী ।
উপজলার মইলাকান্দা ইউনিয়নের মধ্য কাউরাটের মোঃ হারুনূর রশীদ ও মোঃ আঃ হেলিম ৮০ শতাংশ ভূমিতে ইমরান সীডস্ বীজধান চলতি আমন মৌসুমে ধান রোপন করে। উল্লেখিত কৃষকদ্বয় গৌরীপুর মধ্যবাজারে মানিক ট্রেডার্সের মালিক হাজী মানিকের দোকান থেকে ব্রি ধান ১০৩ এর ২ কেজির পেকেট ২০০ টাকা মুল্য নির্ধারন করা আছে। কিন্ত নির্ধারিত মুল্য লিখা থাকলেও ৩৩০ টাকা করে ক্রয় করে বীজ বপন করেন। পরে বীজ তলা থেকে চারা রোপন করার
৩০ দিনের মধ্যে ধানের থৌর চলে আসে। এতে ধানে চিটা হয়ে গাছ মরে যায়। এ আমন মৌসুমে কৃষকদ্বয় জানান, উল্লেখিত জমিতে ৫০/৬০ মন ধান হয়ে থাকে। আমরা এ বেজাল ধান রোপন করাতে ফসলের ব্যাপক ক্ষতিপূরণ হয়েছে।
তারা উক্ত ধান বীজ কম্পানীর নিকট ক্ষতি পুরন দাবী করেন।
উপসহকারী কৃষি কর্মকতা আকিকুরন্নাহার জানান, বীজের মান গুনগত ভাল নয় বিধায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে হাজী মানিক বলেন, অন্য দোকান থেকে বীজ পেকেট কিনে বিক্রি করে থাকেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি