৮ মে ২০২৬

গোপালগঞ্জকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা নাহিদ ইসলামের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গোপালগঞ্জকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা নাহিদ ইসলামের
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 'অনেকে কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন। খুব শিগগিরই আমরা সেখানে যাচ্ছি। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো। তবে সরকারকে সতর্ক করে দিতে চাই—সাধারণ মানুষকে যেন হেনস্তা করা না হয়।' তিনি আরও বলেন, 'আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি—সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা না হলে আমরা আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করবো। তবে এবার আর ফিরে আসবো না—মুজিববাদ মুক্ত করে তবেই ফিরবো।' নাহিদ ইসলাম বলেন, '৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে আমরা ঘরে ফিরবো না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরবো।' [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি