গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।
সহিংসতা ছড়িয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে সরকার।
এ অবস্থায় গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে, এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গোপালগঞ্জসহ দেশের কোনো এলাকায় মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করার কোনো নির্দেশনা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবস্থান স্পষ্ট—যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন নয়। দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রণালয় দাবি করেছে, স্বৈরাচার এবং তাদের দোসররা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এমন অপতথ্য ছড়াচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে জনজীবনের স্বাভাবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি