৬ মে ২০২৬

গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব

 

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহারের জন্য পৃথক রঙের ব্যালট রাখা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা রঙের। আর গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট।”

তিনি আরও জানান— ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনী সরঞ্জামাদি ১০টি জোনাল অফিসের মাধ্যমে মাঠ পর্যায়ে পাঠানো হবে। প্রবাসী ভোটারদের জন্য একই ইনভেলাপে ব্যালট পাঠানোর ব্যবস্থা থাকবে।


আখতার আহমেদ আরও বলেন, “আগামী শনিবার মক ভোটের ব্যবস্থা করা হবে। এরপর দেখা হবে—ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কিনা।”


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি