‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’
বাংলা প্রেস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে এর উত্তর জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্হ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে।
এ সময় সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ।
তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থপাচারের মাধ্যমে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি