৪ মে ২০২৬

গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা
বাংলাপ্রেস ডেস্ক: গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিবার (২ মে) দেশব্যাপী বিক্ষোভ করবেন তাঁরা। এছাড়া আগামী মঙ্গলবার (৪ মে) সব জেলা প্রশাসক-এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এসময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর জোরালো দাবি জানান তাঁরা। তাঁরা বলছেন, গণপরিবহন বন্ধ রাখায় ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দেশের সড়কপথের পরিবহনগুলোতে প্রতিদিন ৫০ লাখ পরিবহন শ্রমিক কাজ করেন বলে সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি বলেন, করোনায় মানুষ-এর জীবন বাঁচানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আমরা লকডাউন-এর বিরোধিতা করছি না। কথা ছিলো, লকডাউন-এর সময় মানুষ-এর চলাচল, শ্রমঘন শিল্প, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্ট সব বন্ধ থাকবে। বর্তমানে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে দাবি করে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, এতে যেমন সংক্রমণের ঝুঁকি রয়েছে, তেমনি হয়রানির শিকার হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিং মল, কাঁচাবাজার, অফিস–আদালত খুলে দেওয়া হয়েছে। কেবল গণপরিবহন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকেরা। গণপরিবহন চালুর পাশাপাশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্যসহায়তা প্রদান এবং শ্রমিকদের জন্য ১০ টাকায় চাল বিক্রির ব্যবস্থা করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি