১০ মে ২০২৬

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
বাংলাপ্রেস ডেস্ক: খুলনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) ‘গণপিটুনিতে’ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে। যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযান থেকে ফেরার পথে সড়কে মারামারির ঘটনা দেখে সেখানে যায় তারা। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে লোকজন রূপমকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তবে এ বিষয়ে যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, নিহত রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে ১টি ও মারামারির ঘটনায় ২টি মামলা রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ জানায়, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে। এদিকে ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর থেকে ১৮পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ ২ জনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করেছিল র‌্যাব। নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি