১০ মে ২০২৬

গণজমায়েত শুরু, আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গণজমায়েত শুরু, আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে ব্যাপক গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। শনিবার (১০ মে) বেলা তিনটার পর থেকেই ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা সেখানে জড়ো হন। শাহবাগ মোড়ের একটি বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর বসে কর্মসূচিতে অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ আরও অনেকে। কর্মসূচির শুরুতে সারজিস আলম উপস্থিত সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "আজকের কর্মসূচি একটি লক্ষ্যেই, সবাই এক মাইক থেকে কথা বলবেন, কেউ ভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না।" এ সময় শাহবাগ মোড়ে চলতে থাকা বিক্ষোভে মাইকে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে’, ‘লীগ ধরো, জেলে ভরো’, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে’, ‘এক দফা এক দাবি, লীগ আর নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এবং ‘গদি ছাড়’ ইত্যাদি। এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং জনমনে উত্তেজনা বিরাজ করছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি