৫ মে ২০২৬

গণহত্যা দিবসে নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে বিশেষ দোয়া ও মোনাজাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গণহত্যা দিবসে নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে বিশেষ দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গণহত্যা দিবস পালন করেছে। স্থানীয় সময় শুক্তবার (২৫ মার্চ) দিবসটি উপলক্ষ্যে গরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। ২৫ মার্চ কালো রাতসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে এ বিশেষ দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. ইসলাম তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত্রে ঢাকাসহ সারাদেশে ইতিহাসের যে নৃশংসতম ও বর্বরতম হত্যাকান্ড অনুষ্ঠিত হয়েছিল তা বর্ণনা করেন। বাংলাদেশ সরকার কর্তৃক এ দিনটিকে গণহত্যা দিবস ঘোষণা করার যথার্থতা তুলে ধরে তিনি এ দিবসটির পক্ষে বিশ্ব-স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সকলকে স্বীয় অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান। তিনি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রবাসী বাংলাদেশীদের, বিশেষকরে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার উপর জোর গুরুত্ব আরোপ করেন। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সফলতার চিত্র তুলে ধরে তিনি সকলকে জাতির পিতার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি