গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ব্রিটিশ মেডিকেল টিম। তারা ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) চিকিৎসা দেবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে।
হাইকমিশন জানায়, মেডিক্যাল টিমে একজন অর্থোপেডিক সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন। তারা ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) কাজ করবেন।
এ দলের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি