৫ মে ২০২৬

গলা পানিতে নেমে সংবাদ পরিবেশন, পাকিস্তানি সাংবাদিকের ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গলা পানিতে নেমে সংবাদ পরিবেশন, পাকিস্তানি সাংবাদিকের ভিডিও ভাইরাল

বিদেশ ডেস্ক: পাকিস্তানের এক সাংবাদিক বন্যা পরিস্থিতি তুলে ধরতে গলা পানিতে নেমে সংবাদ পরিবেশন করেছেন। টিভিতে তার ওই প্রতিবেদনে প্রচারিত হওয়ার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। একইসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিককে নিয়েও শুরু হয় আলোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিও শেয়ার দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউবা লিখেছেন, রিপোর্টারের এভাবে ঝুঁকি নেয়া উচিৎ হয়নি। আবার কেউ কেউ বলছেন, এটা এক ধরনের আহাম্মকি। অবশ্য অনেকে তার প্রশংসাও করেছেন। বলেছেন, তিনি তার কর্তব্য থেকে একটুও সরে আসেননি।

ভিডিও থেকে দেখা যায়, গলা পানিতে নেমে কোনমতে কথা বলছেন তিনি। আশেপাশে অন্য কোনও মানুষ নেই। যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। এর মধ্যে থেকেই তিনি সংবাদ পরিবেশন করেছেন।

গলা পানিতে নামা এই রিপোর্টারের অবশ্য নাম জানা যায়নি। তবে তিনি পাকিস্তানের জিটিভির সাংবাদিক। তিনি মূলত গলা পানিতে নেমে পাঞ্জাব অঞ্চলে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিচ্ছিলেন। সিন্ধু নদে বাড়তি পানির কারণে ওই অঞ্চলে কী কী ক্ষতি হচ্ছে সেটাও জানাচ্ছিলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি