৬ মে ২০২৬

ঘোড়াশালে নৌকার সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘোড়াশালে নৌকার সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২ নভেম্বর ২০২১। এই উপলক্ষে ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের ফুলদিরটেক প্রাথমিক স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আ: লীগ নেতা হাফেজ মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খাঁন পোটন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আল্ মুজাহিদ তুষার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম, সাবেক উপজেলা আ:লীগ সাধারন সম্পাদক শেখ মোঃ ইলিয়াস, সাবেক যুবলীগ নেতা মনোয়ারুল ইসলাম নাসিম প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতিরপিতার বঙ্গবন্ধুর নৌকা, জননেত্রী শেখা হাসিনার নৌকা, জনগনের নৌকা, দেশ উন্নয়ণের নৌকা। আপনাদের কাছে অনুরোধ আগামী ২ নভেম্বর নৌকায় ভোট দিয়ে আল্ মুজাহিদ তুষারকে বিজয়ী করবেন। এই ভোটে নৌকা জিতলে প্রধানমন্ত্রীর হাত শক্তশালী হবে। বাংলাদেশ উন্নয়ণের রোড মডেলে পরিনীত হবে।

মেয়র প্রার্থী আল্ মুজাহিদ তুষার বলেন, প্রিয় ফুলদীরটেক বাসী আপনাদের মুল্যবান ভোটে আল্লাহ্ আমাকে জয়ের মালা দান করলে, আমি বলতে চাই ঘোড়াশাল শহরকে আমি একটি উন্নত দেশের মডেলে গড়ে তুলবো। ড্রেনেজ- রাস্তাঘাট উন্নত, সড়কবাতি এবং পানি সরবারহের ব্যবস্হা দ্রুত সমাধান করবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি