৪ মে ২০২৬

গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জবি থেকে সংবাদদাতা : বিখ্যাত গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ ১ এপ্রিল ২০১৯, সোমবার সকাল ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়া বলেন, জানার সর্বোওম উপায় হচ্ছে নিজের অজ্ঞতা প্রকাশ করা। অাধুনিক গান শুনে প্রকৃত অর্থে কিছু উপলব্ধি করা যায় না। তাই মৃণাল, নজরুল দের গান থেকে প্রকৃত জীবনের দর্শন খুজে পাওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিগত বছর গুলো তে এধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো পরিবেশ ছিল না। বাঙালী সংস্কৃতি ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনন্য ভূমিকা রাখবে এবং অাধুনিক গানের যে সংস্কৃতি তা কখনো জবিতে চলবে না। আমরা যত বেশি বাঙালি সংস্কৃতির চর্চা করবো এর ফলে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত ছিলেন। এছাড়া আলোচক হিসেবে ভারতের কবি সৈয়দ হাসমত জালাল, অধ্যাপক রামেশ্বর ভট্টাচার্য, বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা এবং শিল্পী শংকর সাওজাল প্রমুখ উপস্থিত ছিলেন ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি