৪ মে ২০২৬

গায়িকাকে লিখেছেন নগ্ন ছবি পাঠান...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গায়িকাকে লিখেছেন নগ্ন ছবি পাঠান...

বিনোদন ডেস্ক : জনপ্রিয় এক গায়িকাকে নগ্ন ছবি পাঠাতে বললেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় গায়িকা শেয়ার করলেন সেই পোস্ট। দিলেন মোক্ষম জবাব।

চিন্ময়ী শ্রীপদা, দক্ষিণ ভারতীয় এই গায়িকা বলিউডে ছবিতেও গান গেয়েছেন। বেশ জনপ্রিয় তিনি শ্রোতাদের মধ্যে। তামিল ছবির জগতে #মিটু আন্দোলনের সময় প্রতিবাদের মুখ ছিলেন তিনি। ভৈরামাথু, রাধা দেবী-সহ একাধিক ব্যক্তির নাম জড়িয়েছিল এই বিতর্কে।

প্রতিবাদী চরিত্রের কারণে বেশ কিছু জায়গায় কাজ হারিয়েছিলেন চিন্ময়ী, তবুও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বার বার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এক ব্যক্তি চিন্ময়ীকে মেসেজ করেছিলেন, তাঁর নগ্ন ছবি পাঠাতে বলে, পরিবর্তে সেই ব্যক্তিকে এমন জবাব দিলেন চিন্ময়ী, যা দেখে নেটিজেনদের অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ওই ব্যক্তির মেসেজ ও চিন্ময়ীর উত্তর একটি স্ক্রিনশটে পোস্টও করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ গায়িকা। টুইটারে সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, ব্যক্তির ‘ন্যুড’ ছবি পাঠানোর প্রত্যুত্তরে গায়িকা বেশ কিছু ন্যুড লিপস্টিকের শেড পাঠিয়ে দিয়েছেন, যেগুলি তাঁর বেশ পছন্দের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি