গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
বাংলা প্রেস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ এএম
বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের সরকারি গাড়ি থেকে লোগো খুলে ফেলেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে নিজ হাতে লোগো খোলেন তিনি।
এ সময় ইশরাক গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তে নয়, বিশেষ কারণে নিজেই পদত্যাগ করছেন। তবে, মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
এর আগে, শনিবার গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি