৫ মে ২০২৬

গান গেয়ে ভাইরাল শাকিব-অপুর পুত্র জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গান গেয়ে ভাইরাল শাকিব-অপুর পুত্র জয়

বাংলাপ্রেস ডেস্ক: অভিনেতা-অভিনেত্রীরা যেমন সবসময়ই লাইমলাইটে থাকেন ঠিক তেমনি তাদের সন্তানেরাও কোন অংশে কম যায় না। তারা যে কাজই করুক না কেনো খবরে শিরোনামের চলে আসে তারা। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় আলোচিত শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। এবার গান গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এই স্টারকিড।

মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন জয়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অপু।

জয়ের কণ্ঠে ভাঙা ভাঙা সুরে শোনা যায়, মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ/ গিভ মি এ কিস হোয়েন আই আসক ইউ/ মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ।

শুক্রবার সন্ধ্যায় ভিডিটি অভিনেত্রী নিজের ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই ভক্তরা এ ভিডিওতে মন্তব্য করছেন।

গত বছর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে আব্রাম খান জয়। ভর্তির পর থেকেই স্কুলে জয়ের ছবি আঁকা সহ নানা ছবিই ফেসবুকে ভাইরাল হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি