গাজীপুরের এবার মিলল ব্যাগভর্তি খণ্ডিত লাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তিনটি ব্যাগভর্তি খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষের মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখে স্থানীয়দের ডাক দেয়। সেগুলো খুলে ভেতরে মরদেহের খন্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে ঘটনাস্থলে গিয়ে তিনটি পৃথক ব্যাগে মরদেহের টুকরো উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২-৩ দিন আগে হত্যার পর মরদেহটি কয়েক টুকরো করে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি