৭ মে ২০২৬

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেললাইনে চলাচল বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর জংশনের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বগিটি লাইনচ্যুত হয়েছে৷ এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে অন্য পাশে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।

 

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি